Our Disciplic Succession:
Srila Bhakti Nirmal Acharya Maharaj  Srila Bhakti Sundar Govinda Dev-Goswami Maharaj  Srila Bhakti Raksak Sridhar Dev-Goswami Maharaj  Bhagavan Srila Bhaktisiddhanta Saraswati Thakur Prabhupad
"The Sun Never Sets on Sri Chaitanya Saraswat Math":
Worldwide Affiliate Branches and Centres
 
ABOUT US GUIDANCE LIBRARY DAILY PRACTICE PHOTO CALENDAR CONTACT বাংলা
 
 

শ্রীগুরুপরম্পরা

 

কৃষ্ণ হৈতে চতুর্ম্মুখ, হন কৃষ্ণসেবোন্মুখ,
ব্রহ্মা হৈতে নারদের মতি ।
নারদ হৈতে ব্যাস, মধ্ব কহে ব্যাস-দাস,
পূর্ণপ্রজ্ঞ পদ্মনাভ গতি ॥১॥

নৃহরি মাধব-বংশে, অক্ষোভ্য পরমহংসে,
শিষ্য বলি অঙ্গীকার করে ।
অক্ষোভ্যের শিষ্য জয়- তীর্থ নামে পরিচয়,
তাঁর দাস্যে জ্ঞানসিন্ধু তরে ॥২॥

তাঁহা হৈতে দয়ানিধি,  তাঁর দাস বিদ্যানিধি,
রাজেন্দ্র হইল তাঁহা হৈতে ।
তাঁহার কিঙ্কর জয়-   ধর্ম্ম নামে পরিচয়,
পরম্পরা জান ভালমতে ॥৩॥

জয়ধর্ম্ম-দাস্যে খ্যাতি, শ্রীপুরুষোত্তম-যতি,
তাঁ’হ’তে ব্রহ্মণ্যতীর্থ সূরি ।
ব্যাসতীর্থ তাঁর দাস, লক্ষ্মীপতি ব্যাসদাস,
তাঁহা হইতে মাধবেন্দ্র পুরী ॥৪॥

মাধবেন্দ্র পুরীবর, শিষ্যবর শ্রীঈশ্বর,
নিত্যানন্দ, শ্রীঅদ্বৈত বিভু ।
ঈশ্বরপুরীকে ধন্য, করিলেন শ্রীচৈতন্য,
জগদ্গুরু গৌর মহাপ্রভু ॥৫॥

মহাপ্রভু শ্রীচৈতন্য, রাধাকৃষ্ণ নহে অন্য,
রূপানুগ জনের জীবন ।
বিশ্বম্ভর প্রিয়ঙ্কর, শ্রীস্বরূপ-দামোদর,
শ্রীগোস্বামী রূপ-সনাতন ॥৬॥

রূপপ্রিয় মহাজন, জীব-রঘুনাথ হন,
তাঁর প্রিয় কবি কৃষ্ণদাস ।
কৃষ্ণদাস-প্রিয়বর, নরোত্তম সেবাপর,
যাঁর পদ বিশ্বনাথ-আশ ॥৭॥

বিশ্বনাথ ভক্তসাথ, বলদেব জগন্নাথ,
তাঁর প্রিয় শ্রীভক্তিবিনোদ ।
মহাভাগবতবর, শ্রীগৌরকিশোরবর,
হরিভজনেতে যাঁর মোদ ॥৮॥

তদনুগ-মহাজন, শ্রীকৃষ্ণ-কীর্ত্তন-ধন,
যেবা দিল পুরি জগকাম ।
শ্রীবার্ষভানবীবরা, সদা সেব্য সেবাপরা,
তাঁহার দয়িতদাস নাম ॥৯॥

তদভিন্ন দেহদিব্য, স্বরূপ-রূপ-রঘু-জিব্য,
সদা সেব্য যাঁর পাদপদ্ম ।
সুসিদ্ধান্ত মূর্ত্তিধর, শ্রীশ্রীধর গুরুবর,
রূপানুগ-সাধুশ্রেয় সদ্ম ॥১০॥

তাঁর প্রিয় মহোঽভীষ্ট, স্থাপনে সদাসচেষ্ট,
ভক্তিসুন্দর শ্রীগোবিন্দ নাম ।
তাঁর প্রিয় মনোনীত, আচার-প্রচারে রত,
ভক্তিনির্ম্মল শ্রীআচার্য্য নাম ॥১১॥

তাঁর শ্রেষ্ঠ শিষ্যবর, গুরুসেবায় অবিরত,
ভক্তিতিলক শ্রীনিরীহ নাম ।
এই পরম্পরা ধন, সবে গৌর-নিজজন,
তাঁদের উচ্ছিষ্টে মোর কাম ॥১২॥

 


 

← গ্রন্থাগারে ফিরে

অনলাইনে শুনতে:

• ডাউনলোড (2.5 Mb)

 


 

সূচীপত্র:
• আমার জীবন সদা
• অক্রোধ পরমানন্দ
• অরুণ বসনে
• আত্মনিবেদন, তুয়া পদে
• বড় সুখের খবর গাই
• ভয়ভঞ্জন-জয়শংসন
• বজহুঁরে মন
• ভজ রে ভজ রে আমার
• ভুলিয়া তোমারে
• বিমল হেমজিনি
• দশাবতারস্তোত্রম্
• ধন মোর নিত্যানন্দ
• দুর্লভ মানব জন্ম
• এইবার করুণা কর
• এ ঘোর সংসারে
• এমন দুর্ম্মতি
• গায় গোরা মধুর স্বরে
• গোপীনাথ মম নিবেদন শুন
• গুরুদেব! বড় কৃপা করি
• গুরুদেব! কৃপাবিন্দু দিয়া
• শ্রীমদ্ভক্তিবিনোদবিরহদশকম্ (হা হা ভক্তিবিনোদঠক্কুর)
• হরি হরয়ে নমঃ কৃষ্ণ
• হরি হে দয়াল মোর
• হে দেব ভবন্তং বন্দে
• জনম সফল তা'র
• জয় গুরু-মহারাজ (শ্রীগুরু আরতি-স্তুতি)
• জয় গুরু মহারাজ করুণাসাগর (শ্রীশ্রীনিতাই-চৈতন্য-আরতি)
• জয় জয় গুরুদেব করুণাসাগর (শ্রীগুরু-শ্রীগৌর-শ্রীনিত্যানন্দ-আরতি)
• জয় জয় গুরুদেবের (শ্রীগুরু-আরতি)
• জয় জয় গোরাচাঁদের (গৌর-আরতি)
• জয় রাধামাধব
• জয় রাধে, জয় কৃষ্ণ
• জয়রে জয়রে জয় পরমহংস
• জয় শচীনন্দন সুর-মুনিবন্দন
• শ্রীনৃসিংহ, জয় নৃসিংহ, জয় জয় নৃসিংহ
• কবে হবে বল সে দিন আমার
• কবে শ্রীচৈতন্য মোরে
• কে যাবি কে যাবি
• কি জানি কি বলে
• কিরূপে পাইব সেবা
• কৃপা কর বৈষ্ণব ঠাকুর
• মানস দেহ গেহ
• নমো নমঃ তুলসী মহারাণি
• নিতাই আমার দয়ার অবধি
• নিতাই গুণমণি আমার
• নিতাই পদ-কমল
• মন, তুমি তীর্থে সদা রত
• মানস দেহ গেহ
• ময়ূর-মুকুট
• পরম করুণ
• রাধা ভজনে যদি
• করাধাকুণ্ডতট
• রাধে রাধে গোবিন্দ
• রাধিকা চরণ পদ্ম
• সংসার-দাবানল (শ্রীগুর্ব্বষ্টকম্)
• শ্রীগৌর-মণ্ডল মাঝে
• শ্রীগুরুচরণ-পদ্ম
• শ্রীগুরুপরম্পরা
• শ্রীহরি-বাসরে হরি
• শ্রীল-রঘুনাথদাস-গোস্বামি-শোচক
• শ্রীমদ্রূপগোস্বামি-প্রভুর শোচক
• শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু জীবে
• শ্রীরূপমঞ্জরী-পদ
• শ্রীশ্রীষড়্­গোস্বাম্যষ্টকম্
• শ্রীশ্রীদামোদরাষ্টকম্
• শ্রীশ্রীমদ্­গৌরকিশোরনমস্কারদশকম্
• শুদ্ধ ভকত-চরণ-রেণু
• সুজনার্ব্বুদরাধিতপাদযুগং
• শুনহে রসিক জন
• ঠাকুর বৈষ্ণবগণ
• বৈষ্ণব কে ?
• বৈষ্ণব ঠাকুর দয়ার
• বন্দনা
• বরজ-বিপিনে যমুনা কুলে
• যদি, গৌর না হ'ত
• যশোদা-নন্দন কৃষ্ণ
• যশোমতীনন্দন
• যে আনিল প্রেমধন (বিরহ-গীতি)

• দশবিধ নামাপরাধ

বৃক্ষসম ক্ষমাগুণ করবি সাধন । প্রতিহিংসা ত্যজি আন্যে করবি পালন ॥ জীবন-নির্ব্বাহে আনে উদ্বেগ না দিবে । পর-উপকারে নিজ-সুখ পাসরিবে ॥