আমাদের শ্রীগুরুপরম্পরা :
শ্রীশ্রীল ভক্তিনির্ম্মল আচার্য্য মহারাজ শ্রীশ্রীল ভক্তিসুন্দর গোবিন্দ দেবগোস্বামী মহারাজ শ্রীশ্রীল ভক্তিরক্ষক শ্রীধর দেবগোস্বামী মহারাজ ভগবান্ শ্রীশ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর
              প্রভুপাদ
“শ্রীচৈতন্য-সারস্বত মঠে সূর্যাস্ত কখনই হয় না” :
আমাদের মঠের পরিচয় ও বৈশিষ্ট্য
 
আমাদের সম্পর্কে শ্রীউপদেশ শ্রীগ্রন্থাগার শ্রীগৌড়ীয় পঞ্জিকা ছবি ENGLISH
 

দুর্লভ মানব জন্ম লভিয়া সংসারে ।
কৃষ্ণ না ভজিনু দুঃখ কহিব কাহারে ॥
সংসার সংসার করি মিছে গেল কাল ।
লাভ না হইল কিছু ঘটিল জঞ্জাল ॥
কিসের সংসার এই, ছায়াবাজী প্রায় ।
ইহাতে মমতা করি বৃথা দিন যায় ॥
এদেহ পতন হ'লে কি রবে আমার ।
কেহ সুখ নাহি দিবে পুত্র পরিবার ॥
গর্দ্দভের মত আমি করি পরিশ্রম ।
কার লাগি' এত করি না ঘুচিল ভ্রম ॥
দিন যায় মিছা কাজে নিশা নিদ্রাবশে ।
নাহি ভাবি মরণ নিকটে আছে বসে ॥
ভাল মন্দ খাই, হেরি, পরি, চিন্তাহীন ।
নাহি ভাবি এ দেহ ছাড়িব কোনদিন ॥
দেহ গেহ কলত্রাদি চিন্তা অবিরত ।
জাগিছে হৃদয়ে মোর বুদ্ধি করি' হত ॥
হায় হায় নাহি ভাবি' অনিত্য এ সব ।
জীবন বিগতে কোথা রহিবে বৈভব ।
শ্মশানে শরীর মম পড়িয়া রহিবে ।
বিহঙ্গ পতঙ্গ তায় বিহার করিবে ॥
কুক্কুর শৃগাল সব আনন্দিত হ'য়ে ।
মহোৎসব করিবে আমার দেহ ল'য়ে ॥
যে দেহের এই গতি তার অনুগত ।
সংসার বৈভব আর বন্ধুজন যত ॥
অতএব মায়া মোহ ছাড়ি বুদ্ধিমান ।
নিত্যতত্ত্ব কৃষ্ণভক্তি করুন সন্ধান ॥

 


 

← গ্রন্থাগারে ফিরে

• ডাউনলোড (1.5 Mb)

 


 

সূচীপত্র:
• আমার জীবন সদা
• অক্রোধ পরমানন্দ
• অরুণ বসনে
• আত্মনিবেদন, তুয়া পদে
• বড় সুখের খবর গাই
• ভয়ভঞ্জন-জয়শংসন
• বজহুঁরে মন
• ভজ রে ভজ রে আমার
• ভুলিয়া তোমারে
• বিমল হেমজিনি
• দশাবতারস্তোত্রম্
• ধন মোর নিত্যানন্দ
• দুর্লভ মানব জন্ম
• এইবার করুণা কর
• এ ঘোর সংসারে
• এমন দুর্ম্মতি
• গায় গোরা মধুর স্বরে
• গোপীনাথ মম নিবেদন শুন
• গুরুদেব! বড় কৃপা করি
• গুরুদেব! কৃপাবিন্দু দিয়া
• শ্রীমদ্ভক্তিবিনোদবিরহদশকম্ (হা হা ভক্তিবিনোদঠক্কুর)
• হরি হরয়ে নমঃ কৃষ্ণ
• হরি হে দয়াল মোর
• হে দেব ভবন্তং বন্দে
• জনম সফল তা'র
• জয় গুরু-মহারাজ (শ্রীগুরু আরতি-স্তুতি)
• জয় গুরু মহারাজ করুণাসাগর (শ্রীশ্রীনিতাই-চৈতন্য-আরতি)
• জয় জয় গুরুদেব করুণাসাগর (শ্রীগুরু-শ্রীগৌর-শ্রীনিত্যানন্দ-আরতি)
• জয় জয় গুরুদেবের (শ্রীগুরু-আরতি)
• জয় জয় গোরাচাঁদের (গৌর-আরতি)
• জয় রাধামাধব
• জয় রাধে, জয় কৃষ্ণ
• জয়রে জয়রে জয় পরমহংস
• জয় শচীনন্দন সুর-মুনিবন্দন
• শ্রীনৃসিংহ, জয় নৃসিংহ, জয় জয় নৃসিংহ
• কবে হবে বল সে দিন আমার
• কবে শ্রীচৈতন্য মোরে
• কে যাবি কে যাবি
• কি জানি কি বলে
• কিরূপে পাইব সেবা
• কৃপা কর বৈষ্ণব ঠাকুর
• মানস দেহ গেহ
• নমো নমঃ তুলসী মহারাণি
• নিতাই আমার দয়ার অবধি
• নিতাই গুণমণি আমার
• নিতাই পদ-কমল
• মন, তুমি তীর্থে সদা রত
• মানস দেহ গেহ
• ময়ূর-মুকুট
• পরম করুণ
• রাধা ভজনে যদি
• করাধাকুণ্ডতট
• রাধে রাধে গোবিন্দ
• রাধিকা চরণ পদ্ম
• সংসার-দাবানল (শ্রীগুর্ব্বষ্টকম্)
• শ্রীগৌর-মণ্ডল মাঝে
• শ্রীগুরুচরণ-পদ্ম
• শ্রীগুরুপরম্পরা
• শ্রীহরি-বাসরে হরি
• শ্রীল-রঘুনাথদাস-গোস্বামি-শোচক
• শ্রীমদ্রূপগোস্বামি-প্রভুর শোচক
• শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু জীবে
• শ্রীরূপমঞ্জরী-পদ
• শ্রীশ্রীষড়্­গোস্বাম্যষ্টকম্
• শ্রীশ্রীদামোদরাষ্টকম্
• শ্রীশ্রীমদ্­গৌরকিশোরনমস্কারদশকম্
• শুদ্ধ ভকত-চরণ-রেণু
• সুজনার্ব্বুদরাধিতপাদযুগং
• শুনহে রসিক জন
• ঠাকুর বৈষ্ণবগণ
• বৈষ্ণব কে ?
• বৈষ্ণব ঠাকুর দয়ার
• বন্দনা
• বরজ-বিপিনে যমুনা কুলে
• যদি, গৌর না হ'ত
• যশোদা-নন্দন কৃষ্ণ
• যশোমতীনন্দন
• যে আনিল প্রেমধন (বিরহ-গীতি)

• দশবিধ নামাপরাধ

বৃক্ষসম ক্ষমাগুণ করবি সাধন । প্রতিহিংসা ত্যজি আন্যে করবি পালন ॥ জীবন-নির্ব্বাহে আনে উদ্বেগ না দিবে । পর-উপকারে নিজ-সুখ পাসরিবে ॥